কোনো এক ক্লান্ত দুপুরে
ছিলে তুমি দূরে
ছিল না আমার
কিছু ভাববার
তবু আমি ভাবি
শুধু হাবি-জাবি
চেয়েছিলে মোর কাছে লালপেড়ে শাড়ি
আর ও বাড়ি গাড়ি
ছিল না আমার কাছে টাকা কাড়ি-কাড়ি
ছিল শুধু পঁচা গোঁফ খোঁচা খোঁচা দাড়ি
নিলে তুমি আঁড়ি
কোনো এক বালকের ঘরে
দেখেঁছি তোমারে
দেখে ও তা না দেখার ভান করে গেছি
ক্ষণকাল পরে
ডাকিয়া তোমারে
বলিনি কিছুই আমি গোপন রেখেছি
যা কিছু দেখেছি
কোনো এক শ্রাবণের দিনে
কোন এক কুক্ষণে
তোমার সে ছেড়া স্মৃতি পড়েছে যে মনে
শয়নে – স্বপনে
নিশি – জাগরনে
মনের গহীনে
রেখেছি তোমার স্মৃতি শুধু অকারণে
কথা তুমি বলবে না –
স্মৃতিকাতর এই ক্ষুদে বালকের সনে
মরে গেছি আমি
মরা-স্মৃতি-রণে
আনন্দচিত্তে এ মন সদা কাঁদে
নেই তুমি –
তুমি নেই এ মনের ছাদে
আছো তুমি চাঁদে
পড়ে গেছি আমি
এক মহা খাঁদে
পড়েছি গো ফাঁদে
কোনো এক মেঘলা আকাশে
ছিলে মোর পাশে
ক্ষুদে ক্ষুদে শিশিরেরা ঝরেছে বাতাসে
কচি দুর্বাঘাসে
গেলে আমি কোথা
পাবো যে তোমারে
আছো তুমি এই ক্ষণে
পাতালের ফাঁসে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন