পৃষ্ঠাসমূহ

বুধবার, ৮ ডিসেম্বর, ২০১০

তোমার বিনিময়ে

মোরা এখন মুক্ত 
স্বাধীন এখন দেশ  
বিনিময়ে হারায়েছি তোমার সে জটা-ধরা কালো এলোকেশ 
চিরুনীতে এখন ও তো রয়ে গেছে সেই তেল , কালো কেশী রেশ 
যুদ্ধটা অবশেষে হয়ে গেল শেষ
স্মৃতি যেন অন্তহীন - তা যেন অশেষ 
স্বপ্নেতে পাই শুধু তোমার ই আবেশ
এটুকু পেলেই আমি খুশি হই বেশ 
ভেবে ভেবে হই ক্লান্ত - হই ভাবলেশ
তুমি তো নিঃশেষ !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন